27 November, 2023
BY- Aajtak Bangla
যে কোনও গাছ বাঁচাতে হলে এই ভুলগুলি করবেন না
গাছ এনে বসালেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতে তা মরে গেল।
অনেকেরই এই অভিজ্ঞতা রয়েছে। আশাহত হয়ে গাছ করাই ছেড়ে দেন।
কিন্তু সহজ কিছু নিয়ম মানলেই গাছ বাঁচানো যাবে। জেনে নিন এক নজরে।
গাছের গোড়ায় যেন একেবারেই জল না জমে। মাটি ভেজা থাকলে শেকড় পচে যায়।
মাটি ভিজে থাকা অবস্থায় জল দেবেন না। মাটি সম্পূর্ণ শুকনো হলে তবেই জল দেবেন।
মাটির গুণমানেও নজর দিন। উর্বর, ভাল সার না হলে গাছ বাঁচবে না। নার্সারি থেকে মাটি কিনুন বা নিজে বানান।
রোদ না পেলে বেশিরভাগ গাছই হবে না। বেঁচে থাকবে, কিন্তু ফুল ফুটবে না।
অতিরিক্ত সার দেবেন না। সারের তেজে গাছের পাতা জ্বলে যেতে পারে।
মাটির টবে গাছ বসাবেন। প্লাস্টিকের টব বা পলিথিনের প্যাকেটে গোড়া দ্রুত পচে যায়।
Related Stories
শ্রিম্পের সঙ্গে ট্যাঙ্কমেট হিসেবে কোন কোন মাছ রাখা যেতে পারে?
এই দুই জিনিস দিলেই হবে, কুমড়ো ভাতে এত সুস্বাদু লাগবে কী বলব
অ্যাকোরিয়ামে অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে কোন কোন মাছ?
রান্নাঘরে এই মশলা থাকলেই পরিষ্কার করা যাবে গ্যাসের বার্নার