28 APRIL, 2026

BY- Aajtak Bangla

  প্রেশার কুকারে ১ মিনিটে ১০ খানা নরম তুলতুলে রুটি, জেনে নিন ট্রিকসটা 

প্রত্যেক বাড়িতেই রুটি তৈরি হয়। মানুষ ডাল, সবজির সঙ্গে এটি খেতে পছন্দ করে। পেট ভরানোর পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্যও খুব ভাল বলে মনে করা হয়।

রুটি

তবে প্রতিদিন রুটি বানাতে কেউ পছন্দ করেন না। বিশেষ করে গরমকালে রুটি বানাতে ইচ্ছা করে না। 

রুটি বানাতে

 এখানে আমরা একটি টেকনিক নিয়ে এসেছি যার সাহায্যে আপনি একসঙ্গে অনেকগুলো রুটি বানাতে পারবেন।

অনেকগুলো রুটি

আসুন জেনে নিই প্রেসার কুকারের সাহায্যে কীভাবে তৈরি করা যায় রুটি।

প্রেসার কুকার

প্রথমে জল জিয়ে আটা মেখে কিছুক্ষণ ঢেকে রাখুন।

ঢেকে রাখুন

এবার ছোট বল কেটে রোল করে নিন। এবার এই রোল করা কাঁচা রুটিগুলো একটি প্লেটে রাখুন।

প্লেটে রাখুন

এই রুটিগুলো যাতে একে অপরের সঙ্গে লেগে না যায় সেজন্য শুকনো আটা লাগিয়ে দিন।

আটা লাগিয়ে দিন

এবার প্রেশার কুকারে সামান্য জল দিয়ে দিতে হবে। প্রেসার কুকার গরম হয়ে গেলে নুনের বাটিটা সাবধানে উল্টে রেখে দিন। সেই বাটির ওপরই থরে থরে রুটিগুলোকে রেখে দিন।

প্রেসার কুকার

প্রেশার কুকার গরম হয়ে গেলে সাবধানে উল্টে রাখা বাটিতে সব রুটি রাখুন। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করুন। খেয়াল রাখবেন এতে যেন কোন সিটি না থাকে।

সিটি না থাকে

এভাবে ৩ থেকে ৪ মিনিটের মধ্যে রুটি সেঁকা হয়ে যাবে। এবার গ্যাস থেকে প্রেসার কুকার নামিয়ে ধীরে ধীরে ঢাকনা খুলুন। চিমটার সাহায্যে রুটিগুলো সাবধানে তুলে নিন।

সেঁকা হয়ে যাবে