14 August, 2026

BY- Aajtak Bangla

রুই মাছের কচুরি বাড়িতে বানান, পদ্ধতি জেনে নিন

কচুরি খেতে ভালোবাসেন? তাহলে বানিয়ে নিন রুই মাছের কচুরি। এটি সহজেই বানিয়ে নিন।

কী কী লাগবে? ২০০ গ্রাম পেটি বা কাটা ছাড়া অংশের রুই মাছ নিন। এছাড়া ২ কাপ ময়দা, ১টা পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা ১ চা চামচ, কাঁচা লঙ্কা কুচি নিন।

এছাড়া হলুদ ও জিরে গুঁড়ো লাগবে আধ চা চামচ। এছাড়া নুন ও চিনি নিন স্বাদমতো। সেই সঙ্গে সর্ষে ও সাদা তেল নিন। 

রুই মাছ ভালো করে ধুয়ে নুন-হলুদ দিয়ে সেদ্ধ করুন।  

মাছ ঠান্ডা হলে সাবধানে সব কাঁটা বেছে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে ভাজুন।

মশলা থেকে তেল ছাড়লে সেদ্ধ করা মাছ, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো ও নুন দিন।

মাছের জল শুকিয়ে ঝুরঝুরে ও শুকনো পুর তৈরি হলে নামিয়ে নিন। ময়দায় সামান্য তেল ও নুন দিয়ে ভালো করে মেখে কিছু সময় ঢেকে রাখুন।

ময়দার ছোট ছোট লেচি কেটে বাটির মতো করে তার ভেতর মাছের পুর ভরে মুখ বন্ধ করুন। হালকা হাতে কচুরিগুলো বেলে নিন।

কড়াইয়ে তেল গরম করে কচুরিগুলো ফুলকো করে ভেজে তুলে নিন। তৈরি হয়ে গেল রুই মাছে মাছের কচুরি।