BY- Aajtak Bangla
গ্রাম-বাংলার এমন অনেক শাক রয়েছে, যা শরীরের জন্য খুবই ভাল।
অনেকেই এই শাকগুলির কথা জানেন না অথবা বলা ভাল কীভাবে রান্না করতে হয় তা জানা নেই।
তবে এই শাকের মধ্যেই লুকিয়ে রয়েছে সুস্থ থাকার চাবিকাঠি। তেমনই এক শাক হল বেতো শাক।
বেতো শাকে নিয়ন্ত্রণ থাকে সুগার-কোলেস্টেরল। তবে এই শাকের ভাজা না খেয়ে পরোটা করে খান। তাতে টেস্ট ও পুষ্টি দুইই মিলবে।
উপকরণ বেতো শাক, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, গোটা জিরে, আদা-রসুন বাটা, হিং, নুন, শুকনো লঙ্কা, সাদা তেল।
পদ্ধতি প্রথমে কেটে রাখা বেতো শাককে ভাল করে সেদ্ধ করে নিন। এবার একটি প্যানে তেল গরম করে নিন। এরপর তাতে হিং এবং জিরে দিয়ে ভাল করে ভেজে নিন। ।
যতক্ষণ না বাদামি রং হচ্ছে। তারপর আদা-রসুন বাটা দিয়ে মিনিট খানেক কষিয়ে নিন। এরপর দিয়ে দিন সেদ্ধ করে রাখা বেতো শাক, নুন ও লঙ্কার গুঁড়ো।
তারপর মিনিট পাঁচেক ভাল করে নাড়তে থাকুন। ভাল করে কষানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এরপর অন্য একটি পাত্রে সেদ্ধ আলু ভাল করে মেখে নিন। ।
এরপর এর মধ্যে দিন বেতো শাক, কাঁচা লঙ্কা, গরম মশলা ও প্রয়োজন মতো নুন। ব্যস! তৈরি হয়ে গেল পুর। ।
এবার তা ময়দার মধ্যে ভরে পরোটার আকারে গড়ে নিতে হবে। এরপর ঘিতে ভেজে বেতো শাকের পরোটা পরিবেশন করুন জলখাবারে।
দই বা রায়তার সঙ্গে খেলে জমে যাবে সকালের জলখাবার।