22 JAN 2026

BY- Aajtak Bangla

সরস্বতী পুজোর ফর্দ অনুযায়ী সব কিনেছেন তো? মিলিয়ে নিন

প্রত্যেক বছর মাঘ শুক্লার পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়। এই তিথি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সর্বজনীন মণ্ডপ, পাড়ায় পাড়ায় বাগদেবীর আরাধনা করা হয়। পড়ুয়াদের কাছে এই পুজো খুবই স্পেশাল। 

সকাল থেকেই উপোস করে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেওয়ার রীতি চালু রয়েছে। 

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২২ জানুয়ারি, বৃহস্পতিবার পড়ছে পঞ্চমী তিথি। বাংলায় তা ৮ মাঘ, বৃহস্পতিবার।

বৃহস্পতিবার রাত ২টো ৩০ মিনিট থেকে এই তিথি পড়ছে। আর তিথি শেষ হচ্ছে, ৯ মাঘ, শুক্রবার রাত ১টা ৪৭ মিনিটে। 

বাড়িতে যাঁরা পুজো করছেন, ঠাকুরমশাইয়ের নির্দেশে ইতিমধ্যে ফর্দ ধরে সামগ্রী কিনে ফেলেছেন। কিছু ভুলে যাননি তো? ফর্দ মিলিয়ে দেখে নিন। 

তবে বাগদেবীর আরাধনায় সাদা কাপড়, পলাশ ফুল, আম্রপল্লব, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা ঘাস, পাঁচ ধরনের ফলের মধ্যে কলা এবং নারকেল থাকতেই হবে। 

পান-সুপুরি, ধুপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম ও দোয়াত, সিদ্ধি, সিঁদুর, তিল, হরিতকি, পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, ৪টি তীরকাঠি, ১টি দর্পণ, বরণডালা, ১টি সশীষ ডাব, এক সরা আতপ চালও লাগবে। 

বই, খাতা, কলম, পেনসিল, গান ও আঁকার সরঞ্জাম দেবী সরস্বতীর সামনে রাখতে হয়।