10 APRIL 2026

BY- Aajtak Bangla

বাড়িতেই বানান খাস্তা ছাতুর কচুরি, রইল সেরা রেসিপি

অনেকেই কচুরি খেতে ভালোবাসেন। তাই তারা দোকানে গিয়ে লাইন দিয়ে কচুরি কিনে খান। 

যদিও একটু হেলদি কিছু খেতে চাইলে বাড়িতেই ছাতুর কচুরি বানাতে হবে। তার রেসিপি রইল। 

ময়দা ২ কাপ, ছাতু ১ কাপ, সাদা তেল, সামান্য হিং, আদা ও কাঁচা লঙ্কা কুচি ১ চা চামচ, জিরে ও শুকনো লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ, নুন ও চিনি স্বাদ অনুযায়ী, কালো জিরে ও জোয়ান সামান্য পরিমাণে লাগবে। 

প্রথমে ময়দায় নুন, ২ টেবিল চামচ সাদা তেল এবং সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। 

এভাবে নরম ডো তৈরি করুন। তারপর ৩০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

আবার অপর একটি পাত্রে ছাতু, হিং, আদা-লঙ্কা কুচি, ভাজা মশলা, সামান্য সরষের তেল, নুন, চিনি ও সামান্য জল দিয়ে ভালো করে মেখে পুর তৈরি করুন।

এরপর ময়দার ডো থেকে লেচি কেটে নিন। তারপর মাঝে ছাতুর পুর ভরে মুখ বন্ধ করুন।

লেচিগুলো হালকা করে গোল করে বেলে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে মাঝারি আঁচে কচুরিগুলো ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেল ছাতুর কচুরি।