4 MARCH, 2026

BY- Aajtak Bangla

পুরে ঠাসা বিহারের বিখ্যাত ছাতুর পরোটা, রেসিপি জেনে নিন

ব্রেকফাস্টে রুটি বা পরোটা খাওয়া হয় প্রায় দিনই। তবে রুটি বা পরোটা খেতে তরকারি লাগে।

রুটি বা পরোটা

কিন্তু আজ আপনাদের এমন পরোটার কথা বলব যার সঙ্গে আর কিছুই লাগে না। শুধু মুখেই খাওয়া যায়।

পরোটা

ছাতুর পরোটা বানালে তরকারি লাগবে না আর এভাবে বানালে পরোটা হবে নরম। আসুন জেনে নিই।

ছাতুর পরোটা

২ কাপ ময়দা বা আটা। ১কাপ ছাতু, ২ টেবিল চামচ সাদা তেল, আদাকুচি, জিরে ও ধনে গুড়ো, ধনেপাতা কুচি, লেবুর রস, লঙ্কা কুচি, ২ চামচ তেল ও পরোটা ভাজার জন্য তেল।

ময়দা বা আটা

প্রথমে আটা বা ময়দায় নুন মাখিয়ে তা অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ১ চামচ তেল দিয়ে মাখতে হবে।

মাখতে হবে

এবার ছাতুর মধ্যে সব গুড়ো মশলা, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদাকুচি ইত্যাদি সব উপকরণ মেখে নিতে হবে।

ধনেপাতা কুচি

এবার মাখা আটা থেকে লেচি কেটে বাটির আকারে গড়তে হবে। তার ভিতরে রাখতে হবে মাখা ছাতুর পুর।

ছাতুর পুর

সব পরোটার লেচিতে পুর ভরা হয়ে গেলে তা রুটি বা পরোটার মতো বেলে নিতে হবে।

বেলে নিতে হবে

এবার চাটুতে তেল মাখিয়ে একটা একটা করে দুপাশ কড়া করে ভেজে নিতে হবে। এই পরোটা শুধু মুখে বা দই বা সস দিয়ে খাওয়া যাবে।

দই বা সস