BY- Aajtak Bangla
অনেকেই পরোটা খেতে ভালোবাসেন। তাই তাঁরা প্রায়ই দোকান থেকে কিনে এনে এটা খান।
তবে ভাল খবর হল, আপনি চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন একটা সেরা পরোটা। তবে সেটা সাধারণ পরোটা নয়, বরং ছাতুর পরোটা বানাতে পারেন।
তাই আর সময় নষ্ট নয়, বরং দ্রুত ছাতুর পরোটা তৈরি করে নিন। তাহলেই কাজ হবে।
পুর তৈরির জন্য লাগবে ১ কাপ ছাতু। সঙ্গে ১টি বড় পেঁয়াজ কুচি, ২-৩টি কাঁচা লঙ্কা কুচি, ১ ইঞ্চি আদা কুচি, ধনেপাতা কুচি, ১ চামচ লেবুর রস ও ১ চামচ আচারের তেল।
এছাড়া প্রয়োজন মতো কালোজিরে এবং নুন মেশাতে হবে। তারপর সামান্য জল দিয়ে মেখে নিন।
তারপর ২ কাপ আটা বা ময়দার সঙ্গে সামান্য নুন মিশিয়ে নিন। এরসঙ্গে দিতে হবে ১ চামচ তেল। এরপর অল্প অল্প জল দিয়ে নরম ডো তৈরি করুন। ১৫ মিনিট ঢেকে রাখুন।
এবার ডো থেকে লেচি কেটে নিন। বাটির আকার করে কাটতে পারেন। তারপর ২-৩ চামচ ছাতুর পুর ভরে মুখ বন্ধ করে দিন।
তারপর আলতো করে হাতে পরোটাগুলি বেলে নিতে পারেন। জোরে চাপ দেবেন না।
শেষে তাওয়া গরম করে নিন। প্রথম পরোটাগুলো প্রথমে শুকনো করে সেঁকে নিন। এরপর সর্ষের তেল বা ঘি দিয়ে দুই পিঠ সোনালী করে ভাজুন। ব্যস, তৈরি হয়ে গেল আপনার সেরা ছাতুর পরোটা।