01 APRIL 2026

BY- Aajtak Bangla

গরমে ছাতুর শরবতে দিন এই উপকরণ, মিলবে চরম স্বস্তি

:ছাতুর প্রচুর উপকারিতা। এতে থাকে ভরপুর প্রোটিন। গরমে এটি খেলে পাবেন চরম স্বস্তি।

খাবার ছাতুর শরবত গরমকালের জন্য আদর্শ এই খাবার।

ছাতুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফাইবার, ক্যালশিয়াম। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

ত্বক এবং স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ছাতু।

ছাতুর শরবত তৈরির উপকরণ: ছোলার ছাতু ২ চামচ, চিনি এক চামচ, লেবুর রস অর্ধেক চামচ, জল দেড় কাপ, বরফের কুঁচি আন্দাজ মতো, নুন এক চিমটে, বিটনুন এক চিমটে, ধনেপাতা আন্দাজমতো, কাঁচালঙ্কা কুঁচি, পেঁয়াজ কুঁচি, ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো।

মিষ্টি দেওয়া ছাতুর শরবত বা মিষ্টি ছাড়া ছাতুর শরবত তৈরি করতে পারেন। সমস্ত উপকরণ একটি গ্লাসের মধ্যে নিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে।

এক গ্লাস জলে ২ চা চামচ ছাতু, অর্ধেক লেবু, স্বাদমতো নুন, চিনি, কাঁচালঙ্কা কুঁচি, পেঁয়াজ কুঁচি, এক চিমটে ভাজা জিরে গুঁড়ো, এক চিমটে গোলমরিচের গুঁড়ো এবং সামান্য বিটনুন ভাল করে মিশিয়ে নিন। আপনার ছাতুর শরবত তৈরি।

আপনি এই শরবতে পুদিনা পাতাও যোগ করতে পারেন। তাতে স্বাদ আরও বাড়বে।