BY- Aajtak Bangla

মাত্র ২০ মিনিটেই হবে সেরা সর্ষে পাবদা! একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট   

8 APRIL 2026

পাবদা একটি উচ্চমূল্যযুক্ত, অত্যন্ত সুস্বাদু জনপ্রিয় মাছ। এই মাছটির অতুলনীয় স্বাদ-গন্ধ এবং স্বল্প কাঁটাযুক্ত হওয়ায় বিশেষভাবে সমাদৃত ও বাজারে এর চাহিদা অপরিসীম।

এই মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। জানুন গুণাগুণ। পাবদা মাছে প্রচুর পরিমাণে ফসফরাস ও আয়োডিন থাকে।

জেনে নিন কীভাবে মাত্র ১৫ মিনিটেই বানাবেন টেস্টি সর্ষে পাবদা মাছ। রইল রেসিপি। 

উপকরণ ২ টো পাবদা মাছ, ৪ টেবিল চামচ সরষে বাটা, ৩-৪ টে কাঁচা লঙ্কা, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ৩ টেবিল চামচ সর্ষের তেল, ১/২ চা চামচ কালো জিরা, ১/৪ চা চামচ চিনি (ঐচ্ছিক)

প্রথমে মাছ ধুয়ে নুন, হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন।

এরপর কালোজিরা, কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিন। নুন, হলুদ, সামান্য চিনি দিয়ে কষান।

জল দিয়ে ফুটে উঠলে ভাজা মাছ দিন। কিছুক্ষণ ফুটিয়ে মাখো মাখো নামান।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু সর্ষে পাবদা।