23APRIL 2026

BY- Aajtak Bangla

গরমে ৫-৬ কাপ কফি খাচ্ছেন? ডেকে আনছেন বড় বিপদ

আমাদের মধ্যে অনেকেই কফি প্রেমী। এই গরমেও তাঁরা নিয়মিত কফি খাচ্ছেন।

এমনকী কেউ কেউ ৭-৮ কাপ খেতেও পিছপা হচ্ছেন না। যদিও মাথায় রাখতে হবে, নিয়মিত একাধিক কাপ চা খেলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগবে না।

তাই কফি খেতে হবে একটু সাবধানে। দিনে ৪ কাপের বেশি কফি খেলে কী হতে পারে, সেটা জেনে নিন। 

কফিতে রয়েছে ক্যাফিন। এটা অ্যানজাইটি বাড়াতে পারে। 

এই পানীয় বেশি পরিমাণে খেলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তাই সাবধান হন। 

কফি পেটের অসুখ ডেকে আনতে পারে। গ্যাস, অ্যাসিডিটির হতে পারে কারণ।

অত্যধিক কফি হার্ট রেট বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাই হার্টকে সুস্থ রাখতে চাইছে দিনে ৩ থেকে ৪ কাপের বেশি কফি খাবেন না। 

এই গরমে কফি খেলে উত্তেজিত হতে পারে শরীর। সেটা স্বাস্থ্যের জন্য একবারেই ভাল কিছু নয়।