1 APRIL, 2026
BY- Aajtak Bangla
গরম বাড়ছে। এই সময় অনেকেই ঠান্ডা জল খাচ্ছেন। আর এটাই বিরাট ভুল।
মাথায় রাখতে হবে, রোজ রোজ ঠান্ডা জল খেলে খুব একটা লাভ মিলবে না। বরং শরীরের হাল বিগড়ে যেতে পারে।
তাই ঠান্ডা জল খাওয়ার ভুলটা এড়িয়ে যান। নইলে শরীরের হাল বিগড়ে যেতে পারে।
ঠান্ডা জল খেলে সর্দি, কাশি লাগার আশঙ্কা বৃদ্ধি পাবে। তাই এই ভুল নয়।
ঠান্ডা জল পেটের জন্যও একবারে ভাল নয়। এর জন্য গ্যাস, অ্যাসিডিটি হতে পারে। তাই সাবধান হন।
ঠান্ডা জল শরীরের বিপাকের হাল বিগড়ে দিতে পারে। যার ফলে বাড়তে পারে ওজন।
এই জল রোজ খেলে গলা ব্যথাও হতে পারে। টনসিলের সমস্যা বাড়তে পারে।
ঠান্ডা জল খেলে অনেক ক্ষেত্রেই ইমিউনিটি কমে যাবে বলে আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। তাই ভুলেও ঠান্ডা জল খাবেন না।
তবে মাঝে মধ্যে এই পানীয় খেলে খুব সমস্যা নেই। রোজ খেলেই বাড়বে বিপদ।