BY- Aajtak Bangla
31 MARCH 2026
গরম পড়তেই অনেকে রোজ জ্যুস খাচ্ছেন। এই পানীয় খেয়েই তাঁরা শরীর সুস্থ রাখতে চাইছেন।
যদিও মাথায় রাখতে হবে, রোজ জ্যুস খাওয়া কোনও কাজের কথা নয়। এটা খেলে শরীরের হাল বিগড়ে যাবে।
তাই আর সময় নষ্ট নয়, জ্যুস খাওয়ার ক্ষতির দিকটা একবার জেনে নিন। তারপর নিজেই না হয় সিদ্ধান্ত নেবেন।
জ্যুস খেলে ফলে উপস্থিত ভিটামিন ও খনিজ অনেকটা নষ্ট হয়ে যায়। যেই কারণে তেমন একটা উপকার মেলে না।
জ্যুসে থাকে না ফাইবার। এর ফলে জ্যুস খেলে সুগার লেভেল বেড়ে যেতে পারে। পাশাপাশি পিছু নিতে পারে কোষ্ঠকাঠিন্য।
এই পানীয় বেশি পরিমাণে খেলে গ্যাস, অ্যাসিডিটি বাড়তে পারে।
জ্যুসে ফলের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এই কারণে জ্যুস খেলে প্রদাহ কমার কোনও সম্ভাবনাই নেই।
এই পানীয় নিয়মিত খেলে ওজন বাড়তে পারে। এমনকী লিভারের হতে পারে ক্ষতি। তাই ফলের রস সমঝে খান।
তবে মাঝে মধ্যে এই পানীয় খেলে খুব একটা সমস্যা নেই। স্বাদ বদলে অল্প পরিমাণে খেতেই পারেন।