BY- Aajtak Bangla
19 March 2026
বাঙালি মানেই চা প্রেমী। তাই আমাদের মধ্যে অনেকেই দিনে ৮-১০ কাপ পর্যন্ত চা খেয়ে নেন।
সবার প্রথমে পেটের হাল বিগড়ে যাবে। অত্যধিক পরিমাণে চা খেলে গ্যাস, অ্যাসিডিটি হওয়ার আশঙ্কা থাকে বেশি।
চা শরীরকে আয়রন গ্রহণে বাধা দিতে পারে। যার ফলে অ্যানিমিয়া হওয়ার আশঙ্কা বাড়তে পারে।
অত্যধিক চা খেলে রাতে ঘুম না আসতে পারে। অনিদ্রা নিতে পারে পিছু।
চা বেশি পরিমাণে খেলে ব্রেনে অস্থিরতা জাঁকিয়ে বসতে পারে। কোনও কাজে মন না লাগতে পারে। তাই এই বিষয়টা মাথায় রাখুন।
এছাড়া দিনে ৮ থেকে ১০ কাপ চা খেলে হার্ট রেট বেড়ে যেতে পারে। তাই সাবধান হন।
তাই দিনে ৩ থেকে ৪ কাপের মতো চা খান। তার বেশি নয়। নইলে শরীরের হাল বিগড়ে যাবে।