BY- Aajtak Bangla

চিপসেই লুকিয়ে ক্যানসার, হৃদরোগের বিপদ, আর কী হতে পারে?

17 MARCH, 2026

অনেকেই চিপস খেতে ভালোবাসেন। এটি না খেলে তাঁদের মন কেমন কেমন করে। তাই তাঁরা রোজই এটা খেয়ে থাকেন। 

তবে এটি রোজ রোজ খাওয়া কোনও কাজের কথা নয়। এটি শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই সাবধান হন। 

এখন আপনি জিজ্ঞেস করতেই পারেন, নিয়মিত চিপস খেলে কী কী ক্ষতি হতে পারে? আর সেই উত্তরটা জানতে পড়ুন নিবন্ধটি। 

সবার প্রথমে ওজন বাড়ার আশঙ্কা তৈরি হবে। কারণ, এতে রয়েছে ক্যালোরির ভাণ্ডার। তাই নিয়মিত চিপস খেলে ওজন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়। 

ওজন বেশি হলে পেট খারাপ হতে পারে। পিছু নিতে পারে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা। তাই সাবধান হন। 

চিপস খেলে বাড়তে পারে কোলেস্টেরল। যার ফলে পিছু নিতে পারে হার্টের অসুখ। 

চিপস খেলে ব্রেনে ডোপামিন রিলিজ হয়। যার ফলে নেশা হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তখন এটা না খেলেই মন খারাপ হতে পারে।

চিপস শরীরে প্রদাহের সমস্যা বাড়ায়। এটি নিয়মিত খেলে ক্যানসার হতে পারে। তাই এই বিষয়টা মাথায় রাখুন।

তাই এখন থেকে সমঝে খান চিপস। নইলে বিপদ বাড়বে বই কমবে না।