BY- Aajtak Bangla
খিদে পেলেই বিস্কুট খান, কত বড় ক্ষতি হচ্ছে জানেন?
6 March, 2026
অনেকেই নিয়মিত খান বিস্কুট। খিদে পেলে এটি খেয়েই সামাল দেন। এটাই হল অনেকের কাছে গো টু ফুড।
যদিও মাথায় রাখতে হবে যে নিয়মিত বিস্কুট খাওয়া কোনও কাজের কথা নয়। এর ফলে শরীরের হাল বিগড়ে যেতে পারে।
তাই আর সময় নষ্ট না করে রোজ রোজ বিস্কুট খাওয়ার ক্ষতিকর দিক সম্পর্কে জেনে নিন।
সবার প্রথমে আপনার পেটের বারোটা বাজবে। এতে মজুত ময়দাই পেটের জন্য ক্ষতিকর।
বিস্কুটে খুব নুন থাকে। আর সেটাও শরীরের জন্য খুব একটা ভাল নয়। এটা প্রেশার বাড়াতে পারে।
বিস্কুটে থাকে পাম তেল। আর সেটা হার্টের জন্য ক্ষতিকর। এটি কোলেস্টেরল লেভেল বাড়িয়ে দিতে পারে।
এতে প্রচুর চিনি মেশানোও থাকে। সেই চিনি আবার সুগার বাড়াতে পারে। তাই ডায়াবেটিস থাকলেও সাবধান হন।
এছাড়া প্রদাহ বাড়াতে পারে বিস্কুট। এটি খেলেও শরীরের হাল বিগড়ে যেতে পারে। সুতরাং সাবধান হন।
তবে দিনে একটা, দুটো বিস্কুট খেলে খুব একটা ক্ষতি হবে না। এর বেশি খেলেই বিপদ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Related Stories
কত তাপমাত্রায় এসি চালালে বিল কম আসবে? গরম আসতেই জেনে নিন
মুসুরির ডালে এভাবে ফোড়ন দিলেই হয় টেস্টি, জেনে নিন বাঙাল রাঁধুনির টিপস
বাড়িতেই বানান প্রোটিন পাউডার, রইল পদ্ধতি
এক সপ্তাহ পরও নরম থাকবে রুটি, এভাবে বানালে কামাল হবে