26 March, 2026
BY- Aajtak Bangla
অনেকেই তিনবেলা একগাদা ভাত খান। আর এই ভুলটা করেন বলেই শরীরের বারোটা বাজে।
এমনিতে ভাত কোনও ক্ষতিকর খাবার নয়। এটি বুঝেশুনে খেলে কোনও সমস্যা নেই।
তবে আপনি যদি রোজ প্রচুর পরিমাণে ভাত খান, তাহলে স্বাস্থ্যের হাল বিগড়ে যেতে পারে। সুতরাং সাবধান হয়ে এর ক্ষতির দিকটা জেনে নিন।
আসলে ভাতে ফাইবার কিছুটা কম রয়েছে। তাই এটি খেলে সুগার লেভেল হুট করে বেড়ে যাওয়ার রয়েছে আশঙ্কা।
ভাতে রয়েছে কার্বোহাইড্রেটের ভাণ্ডার। তাই রোজ বেশি পরিমাণে ভাত খেলে ওজন বৃদ্ধি পেতে পারে।
ভাত কার্বোহাইড্রেটের ভাণ্ডার। তাই এটা খেলে রক্তে ট্রাইগ্লিসারাইডসের মাত্রা বৃদ্ধি পাওয়ার রয়েছে আশঙ্কা।
অনেক বিশেষজ্ঞের মতে, ভাত বেশি খেলে দেহে অত্যধিক পরিমাণে আর্সেনিক প্রবেশ করতে পারে না। আর সেটা শরীরের জন্য ভাল নয়।
ভাতে ফাইবার কম। তাই এটা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে।
তাই ভাত খান, কিন্তু সাবধানে। দিনে ১ থেকে ২ বার অল্প পরিমাণে ভাত খেলে সমস্যা নেই।