BY- Aajtak Bangla
গরম বাড়ছে। আর এমন পরিস্থিতিতেও অনেকে স্বাভাবিক পরিমাণে জল খাচ্ছেন না।
আর জল কম খাচ্ছেন বলেই বাড়ছে বিপদ। সুতরাং সবাধান হন। জেনে নিন জল কম খেলে কী কী ক্ষতি?
জল কম খেলে কিডনির হাল বিগড়ে যেতে পারে। এই অঙ্গে হতে পারে স্টোন।
জল কম খেলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। তাই পরিমিত জল খান।
হজমের সমস্যা হতে পারে জল কম খেলে। পিছু নিতে পারে গ্যাস, অ্যাসিডিটি।
জল কম খেলে মল শক্ত হতে পারে। কোষ্ঠকাঠিন্য়ও বিপদে ফেলতে পারে।
জল কম খাওয়ার সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে শরীর গরম হওয়ার সম্পর্ক। তাই দেহকে ঠান্ডা রাখতে চাইলে পরিমিত জল খান।
এক্ষেত্রে প্রতিদিন ২ থেকে ৩ লিটার জল খেতে হবে। তাতেই সুস্ছথাকার কাজে এগিয়ে যাবেন।