13 March, 2025
BY- Aajtak Bangla
অনেকেই ব্রেকফাস্ট স্কিপ করে ওজন কমাতে চান। এভাবেই তাঁরা ডায়েট করেন। তাতেই তাঁদের মন থাকে খুশ।
যদিও মাথায় রাখতে হবে যে ব্রেকফাস্ট স্কিপ করলে বহু বিপদ হতে পারে। পিছু নিতে পারে একাধিক সমস্যা।
তাই বিশেষজ্ঞরা ব্রেকফাস্ট স্কিপ করতে বারণ করেন। সুতরাং আর সময় নষ্ট না করে দ্রুত জেনে নিন ব্রেকফাস্ট না করলে কী হবে!
সবার প্রথমে আপনি দুর্বল অনুভব করবেন। কাজে লাগবে না মন। সারাদিন মন কেমন কেমন করতে পারে।
গ্যাস, অ্যাসিডিটির সমস্যা নিতে পারে পিছু। এমনকী ডায়ারিয়ার আশঙ্কাও বাড়তে পারে। তাই সাবধান হন।
ব্রেকফাস্ট না খেলে পুষ্টির ঘাটতি হতে পারে। যার ফলে কমে যেতে পারে ইমিউনিটি।
সকালে না খেলে বিপাকের হার বিগড়ে যেতে পারে। যার ফলে ওজন কমানোর ক্ষেত্রে বড় বিপদের রয়েছে আশঙ্কা। সুতরাং সাবধান হন।
চেষ্টা করুন প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ব্রেকফাস্ট করে ফেলার। তাতেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।