09 March 2026

BY- Aajtak Bangla

ইচ্ছে মতো কাজু খেলেই বিপদ, বাসা বাঁধতে পারে রোগ 

কাজু বাদামে ক্যালোরির পরিমাণ অত্যন্ত বেশি থাকে। এটিতে অতিরিক্ত পরিমাণে খেলে স্থূলতা, রক্তে শর্করার মাত্রায় সমস্যা হতে পারে। 

তাই ডায়াবেটিস ও থাইরয়েড রোগীদের কাজু বাদাম খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। 

 একইসঙ্গে আপনার যদি অতিরিক্ত ওজনের সমস্যা থেকে থাকে তাহলেও কাজু খাওয়া এড়িয়ে চলুন। 

কাজুতে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম বেশি পরিমাণে থাকে। তাই অতিরিক্ত পরিমাণে কাজু খেলে কিডনিতে পাথরের সমস্যা হতে পারে। 

কাজুতে রয়েছে আয়রন। আয়রনের অত্যধিক ব্যবহার কোষের কাজকে প্রভাবিত করে। কোষে আয়রন জমা হয়। যদি এটি ফুসফুসের কোষে জমা হয়, তাহলে হাঁপানির লক্ষণ দেখা যায়।