BY- Aajtak Bangla
31 MARCH 2026
অনেকেই চিকেন খেতে ভালোবাসেন। তবে এর সাধারণ ঝোল খেতে খেতে বোর হয়ে যান। তখন অন্য টেস্টি পদ খোঁজেন।
আর আপনিও যদি চিকেনের একটা সেরা রেসিপি চান, তাহলে এই নিবন্ধটি আপনারই জন্য। কারণ, আজ আপনাদের জানাব লেমন চিকেনের রেসিপি।
৫০০ গ্রাম চিকেন, লেবুর রস ২ থেকে ৩ টেবিল চামচ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচা লঙ্কা ১ চা চামচ।
এছাড়া টক দই আধ কাপ, পেঁয়াজ কুচি অল্প পরিমাণে, লেবুর খোসা গ্রেট করা ১ চামচ, তেল প্রয়োজন মতো ও গোলমরিচ গুঁড়ো ১ চামচ।
চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর লেবুর রস, আদা-রসুন বাটা, টক দই, গোলমরিচ গুঁড়ো, নুন ও লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে রাখুন। তারপর অন্তত ৩০-৬০ মিনিট ম্যারিনেট করুন।
কড়াইতে তেল গরম করে নিন। এতে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি লাল করে ভাজুন।
এবার ম্যারিনেট করা চিকেন কড়াইতে দিয়ে মাঝারি আঁচে ভাল করে কষিয়ে নিন। চিকেন থেকে তেল ছাড়তে শুরু করলে প্রয়োজন মতো গরম জল দিতে হবে।
তারপর ঢাকা দিয়ে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন। ব্যাস, তাতেই কাজ হবে।
শেষে গ্রেট করা লেবুর খোসা, কাঁচা লঙ্কা এবং ধনে পাতা কুচি ছড়িয়ে দিন। তাহলেই কাজ হবে।