BY- Aajtak Bangla
নামীদামি প্রোডাক্ট ব্যবহার না করলে রূপচর্চা হয় না? আপনার হেঁশেলেই রয়েছে এমন ৭ জিনিস যা ফেরাবে ত্বকের জেল্লা।
আপনার রান্নাঘরেই এমন অনেক উপাদান রয়েছে যা রূপচর্চার অংশ হতে পারে।
এক্সফলিয়েটর হিসেবে ব্যবহার করুন কফি। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বকের মৃত কোষ পরিষ্কার করে।
ত্বকের জেল্লা বাড়াতে ব্যবহার করতে পারেন বেসন। ব্রণ এবং দাগছোপও দূর করে বেসন।
অলিভ ওয়েল ব্যবহার করুন শুষ্ক ত্বকের যত্ন নিতে। এটি অকাল বার্ধক্য দূর করতে সহায়ক।
মুখে পাকা পেঁপে মাখলে ত্বকের বয়স বাড়ে না। ত্বক থাকে নরম ও কোমল।
ফাটা ঠোঁট ও গোড়ালির জন্য উপকারি ঘি। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড।
ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে টক দইয়ের জুরি মেলা ভার। এতে থাকা জিঙ্ক, ল্যাকটিক অ্যাসিড ত্বকের প্রদাহ কমিয়ে দেয়।
ত্বকের ক্ষত সারিয়ে তোলে মধু। পেয়ে যাবেন নরম ও নিখুঁত ত্বক।