BY- Aajtak Bangla

স্মোকি চিকেন তৈরি করবেন কী উপায়ে?

9 Aug, 2026

BY- Aajtak Bangla

চিকেনে টক দই, আদা-রসুন বাটা, লেবুর রস ও নুন মাখিয়ে নিন।

লঙ্কাগুঁড়ো, গোলমরিচ, গরম মশলা ও সামান্য তেল মিশিয়ে দিন।

মশলা মাখানো চিকেন অন্তত ৩০ মিনিট রেখে দিন।

প্যানে তেল গরম করে মেরিনেট করা চিকেন দিয়ে দিন।

মাঝারি আঁচে চিকেন ভালোভাবে সেঁকে নিন।

চিকেন ভিতর পর্যন্ত সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কিনা দেখে নিন।

এবার একটি ছোট বাটিতে জ্বলন্ত কয়লা রেখে চিকেনের মাঝে বসান।

কয়লার উপর সামান্য ঘি দিয়ে ঢাকনা বন্ধ করে কয়েক মিনিট রাখুন।

ধোঁয়ার গন্ধ মিশে গেলে কয়লা সরিয়ে লেবু-পেঁয়াজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।