3 August, 2024
BY- Aajtak Bangla
অ্যাসিড নয়, লবঙ্গ এভাবে ব্যবহার করলেই পালাবে সাপ
সাপ দেখলে ভয় পান সবাই। আর বর্ষায় এই সাপের উপদ্রব যে বাড়ে তা আমাদের সবার জানা।
বাড়ির কোথাও সাপ বের হলে মানুষ প্রায়ই ঘাবড়ে যায়। কিন্তু পুজো করা হয় বলে সাপ বের হলেই সেটিকে মারতে চান না অনেকে।
কিন্তু না মেরেও বিষাক্ত এই প্রাণীকে তাড়ানো যায়, এমন জিনিস আছে। সর্প বিশেষজ্ঞদের মতে, সাপ কিছু বিশেষ গন্ধ সহ্য করতে পারে না। আসুন সেগুলো জেনে নিই।
রান্নাঘরের সাধারণ জিনিস দিয়েই তাড়ানো যায় সাপ। লবঙ্গের গন্ধ সাপ সহ্য করতে পারে না।
তবে শুধু লবঙ্গ কেন? রসুন এবং পেঁয়াজের গন্ধও সাপকে তাড়ায়। প্রতিটি বাড়িতে পাওয়া যায় এই দুই উপাদান।
এ ছাড়া লেবুর রস, ভিনিগার ও দারুচিনির তেল মিশিয়ে স্প্রে করলে সাপ আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
পাশাপাশি পুদিনা, তুলসী, দারুচিনি। এগুলির গন্ধও সহ্য করতে পারে না সাপ।
অনেক সময় সাপ ধোঁয়াকেও ভয় পায়। অর্থাৎ, ধোঁয়া দিয়েও তাড়িয়ে দেওয়া যায়।
Related Stories
ইদে বানান স্পেশাল চিকেন বিরিয়ানি, রইল ঘরোয়া রেসিপি
ইনস্টাগ্রামে কে আপনার প্রোফাইল দেখে? এই ট্রিকসে জেনে যাবেন
কোনটা জ্যোতি, কোনটা চন্দ্রমুখী? কীভাবে চিনবেন?
কীভাবে ভাজলে মাছ হবে মুচমুচে? দক্ষ রাঁধুনির টিপস