13 AUGUST, 2026
BY- Aajtak Bangla
বর্ষাকাল মানেই সাপের উৎপাত। বিশেষ করে বাড়িতে। বাড়ির আনাচে কানাচে সাপ ঢুকে বসে থাকে।
আসলে বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টির ফলে সাপ নিরাপদ আশ্রয় খোঁজে। আর তখনই বাড়িতে আশ্রয় নেয়।
তবে সাপ বাড়িতে ঘাপটি মেরে বসে থাকলে সহজে বোঝা যায় না। যতক্ষণ না সেটিকে দেখছেন।
তবে কতগুলো ইঙ্গিত এমন আছে যা থেকে বোঝা যায় যে, বাড়ির কোনও একটি জায়গায় সাপ বাসা বেঁধেছে।
সাপ খোলস ছাড়ে। কোনও সাপ কয়েক সপ্তাহ অন্তর আবার কোনওটা মাসে এক বা দু বার। তাই ঘরের কোণ, আলমারির পেছন, স্টোররুম চেক করুন।
সাপের মল কালচে বা বাদামী হয়ে থাকে। তাই বাড়ি বা আশপাশে মল দেখলে সাবধান হয়ে যান।
শুকনো পাতা, প্লাস্টিক, কার্ডবোর্ড বা টিনের মধ্যে নড়াচড়ার শব্দ শোনা যেতে পারে। এটাও একটা ইঙ্গিত।
সাপ ইঁদুর খায়। যদি বাড়িতে ইঁদুর হঠাৎ কমে যায় বা তাদের গতিপ্রকৃতিতে পরিবর্তন দেখেন তাহলে সতর্ক থাকুন।
শুকনো পাতা, প্লাস্টিক, কার্ডবোর্ড বা টিনের মধ্যে নড়াচড়ার শব্দ শোনা যেতে পারে। এটাও একটা ইঙ্গিত।
কোনও কোনও সময় বিছানা, জুতোর ভিতর, পরিত্যক্ত আলমারি বা খাটের নিচে সাপ আশ্রয় নিতে পারে। সেগুলি চেক করে নিন।