BY- Aajtak Bangla
অনেকেই পরোটা খেতে ভালোবাসেন। তাই তারা বাড়িতেই এটা বানান।
যদিও অনেকেরই পরোটা বানানোর পর খুব শক্ত হয়ে যায়। তাঁরা তুলতুলে পরোটা বানাতে পারেন না।
এখন প্রশ্ন হল, তুলতুলে পরোটা বানাবেন কীভাবে? সেই টিপস রইল। জেনে নিন তুলতুলে পরোটা বানানোর রেসিপি।
ময়দা ২ কাপ, নুন, চিনি আধ চা চামচ, তেল ২-৩ টেবিল চামচ ও হালকা গরম জল লাগবে।
একটি বড় পাত্রে ময়দা, নুন, চিনি ও ১ টেবিল চামচ তেল নিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে নরম ডো তৈরি করুন।
ডোয়ের উপর সামান্য তেল মাখিয়ে একটি ভেজা কাপড় বা ঢাকনা দিয়ে ৩০ মিনিট রাখুন। এতে পরোটা নরম হবে।
৩০ মিনিট পর আবার ময়দাটি একটু মেখে নিন। তারপর সমান ভাগে লেচি কেটে নিন। একটি লেচি নিয়ে বেলে তার উপর তেল ও সামান্য ময়দা ছিটিয়ে ফোল্ড করুন।
এরপর মাঝারি আঁচে তাওয়া গরম করে নিন। পরোটা দিয়ে হালকা সেঁকে নিতে হবে। এরপর তেল দিয়ে উল্টেপাল্টে পরোটা ভেজে নিন।