12 August, 2026
BY- Aajtak Bangla
অনেকেই লুচি খেতে চান। তবে তারা ময়দা পছন্দ করেন না। বরং তাদের পছন্দ হল আটা। আর আজ আটা দিয়েই তুলতুলে ফুলকো লুচি তৈরির একটা রেসিপি দেব।
কী কী লাগবে? ২ কাপ আটা নিন। সেই সঙ্গে ১ চামচ সাদা তেল লাগবে।
এর পাশাপাশি স্বাদমতো নুন নিন। সেই সঙ্গে লাগবে সামান্য উষ্ণ জল। এছাড়া লুচি ভাজার জন্য সাদা তেল প্রয়োজন।
এবার শুরু আটার লুচি তৈরি প্রক্রিয়া। এক্ষেত্রে একটি পাত্রে আটা, নুন ও তেল ভাল করে মিশিয়ে নিতে হবে।
তারপর অল্প অল্প করে গরম জল দিন। এই জল দিয়ে আটা নরম করে মেখে নিতে হবে।
এরপর মাখা আটা ঢাকা দিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এটা হল রেস্টিং টাইম।
এবার আটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। অন্যদিক কড়াইতে গরম করে নিন তেল।
তারপর লেচিগুলো গোল করে বেলে নিন। ঠিক ঠাক বেলা হয়ে গেলে গরম তেলে ছাড়ুন।
গরম তেলে খুন্তি দিয়ে হালকা চেপে ধরলে লুচি ফুলে উঠবে। তারপর দু'পিঠ হালকা ভেজে ফেলুন। শেষে তেল ছেঁকে তুলে নিন। তৈরি আটার তুলতুলে ফুলকো লুচি।