29 SEPTEMBER 2026

BY- Aajtak Bangla

পাঞ্জাবিদের মতো নরম আলুর পরোটা বানান, রেসিপি জানুন

আলুর পরোটা খেতে হলে পাঞ্জাবিদের মতো করে বানিয়ে নিতে হবে। তাহলেই নরম এবং তুলতুলে হবে আলুর পরোটা। এটা কীভাবে বানাবেন, দ্রুত জানুন।

কী কী লাগবে? আটা লাগবে ২ কাপ সেদ্ধ আলু নিন ৩টি চা লঙ্কা ও আদা কুচি লাগবে স্বাদমতো

এছাড়া জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা ও আমচুর পাউডার লাগবে পরিমাণ মতো। সেই সঙ্গে ধনেপাতা কুচি, নুন নিন যতটা প্রয়োজন। এছাড়া ঘি লাগবে। 

সবার প্রথমে সেদ্ধ আলুর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সব গুঁড়ো মশলা, ধনেপাতা ও নুন ভাল করে মেখে নিন। এভাবে তৈরি হবে আলুর পুর। 

ওদিকে আটাটা নরম করে মেখে নিতে হবে।  কিছুটা সময় এটা রেখে দিন।

তারপর আটার ডো থেকে লেচি কেটে নিন। লেচির মাঝখানে আলুর পুর ভরে মুখটা বন্ধ করে দিন।

হালকা হাতে শুকনো আটা ছড়িয়ে পরোটাগুলো গোল করে বেলে নিতে হবে। 

তারপর চাটু গরম করে। তাতে তেল দিন। এপিঠ-ওপিঠ করে পরোটা সেঁকে নিন। ব্যস, পাঞ্জাবি স্টাইলে আলুর পরোটা রেডি।