27 APRIL, 2026

BY- Aajtak Bangla

মাটি নাকি জল, কোথায় মানিপ্ল্যান্ট লাগাবেন?

মানিপ্ল্যান্ট মাটি ও জল—দুই জায়গাতেই ভালো বাড়ে। তবে যত্নের ধরন আলাদা।

মাটিতে লাগালে গাছ দ্রুত বেড়ে ওঠে। পাতাও হয় ঘন ও সবুজ। 

জলে মানিপ্ল্যান্ট রাখা সহজ ও সুন্দর দেখায়। ইনডোর ডেকরের জন্যও দারুণ।

দ্রুত বৃদ্ধি চাইলে বেছে নিন মাটি। পুষ্টি বেশি পায় গাছ।

কম যত্ন চাইলে জলে রাখতে পারেন। শুধু নিয়মিত জল বদল জরুরি।

জলে রাখলে সপ্তাহে ১-২ বার জল বদলান। নইলে শিকড় পচে যেতে পারে।

মাটিতে লাগালে ড্রেনেজ ভালো হতে হবে। অতিরিক্ত জল গাছের ক্ষতি করে।

প্রথমে জলে শিকড় বের করে পরে মাটিতে বসালে, গাছ দ্রুত মানিয়ে নেয়।