24 JUNE 2026

BY- Aajtak Bangla

এভাবে ঘরে বাটুন সর্ষে, একটুও তেতো হবে না

সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপা, ভেটকি পাতুড়ি, চিংড়ি মালাইকারি, সর্ষে ঢ্যাঁড়স, পটল- আমিষ, নিরামিষ চচ্চড়ি কতই না পদ।

স্বাদ বদল করতে সর্ষে বাটা দিয়ে যেকোনও একঘেয়ে রান্নাকে সুস্বাদু করে তুলতে পারেন।

তবে অনেকেই সর্ষে বাটা দিয়ে রান্না করতে ভয় পায়, তার একমাত্র কারণ, রান্না করলে তেতো হয়ে যায়।

অনেকে মনে করেন মিক্সিতে বাটলে তেতো হয়, কেউ ভাবেন ভাজতে গিয়ে। 

আসলে সর্ষে তেতো না হওয়া আটকায় এর বাটার গুণে। সর্ষে বাটার সময় কিছু টিপস মানলে আর তেতো হবে না।

বাড়িতে সর্ষে দীর্ঘদিন রাখলে তা মাঝেমধ্যে রোদে দিন। আর রান্না করার আগে আধ ঘণ্টা সর্ষে রোদে দিতে হবে।

বাটার আগে পরিমাণ মতো সর্ষে নিয়ে হালকা উষ্ণ জলে ভিজিয়ে রাখুন। এতে সর্ষে কখনও তেতো হবে না।

এছাড়া, হলুদ, নুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে নিয়ে সর্ষে বাটতে হবে। 

কখনও শুধু কালো সর্ষে বাটবেন না সঙ্গে সাদা সর্ষে সমপরিমাণে মিশিয়ে বাটুন। স্বাদ ও ঝাঁঝ উভয় থাকবে।