9 FEBRUARY, 2026

BY- Aajtak Bangla

বাড়িতে এভাবে ঝটপট বানিয়ে ফেলুন সরু চাকলি, টেস্টি হবেই

বছরের এই সময়টিতে বাড়িতে বাড়িতে পিঠে তৈরির এক উৎসব চলে।

পিঠে তৈরি

আজ আমরা জানাব কীভাবে সরু চাকলি বানাবেন। রইল সহজ রেসিপি।

সহজ রেসিপি

২ কাপ গোবিন্দভোগ চাল, ১ কাপ বিউলির ডাল, ১ টেবিল চামচ মৌরি, স্বাদমতো নুন, ঘি।

উপকরণ

বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রাখুন। শুকনো প্যানে মৌরি ভেজে নিয়ে গুঁড়ো করে নিন।

বিউলির ডাল

এবার ডাল ও চাল মিক্সিতে দিয়ে পেস্ট করে নিন। এবার ওই মিশ্রণে মৌরি, নুন আর পরিমাণ মতো জল মিশিয়ে একটি পাতলা মিশ্রণ বানিয়ে নিন।

ডাল ও চাল

এ বার গ্যাসে ননস্টিক প্যান মাঝারি আঁচে গরম করে নিন। ব্রাশ ব্যবহার করে প্যানের উপর ঘি ব্রাশ করুন।

ননস্টিক প্যান

ডাল-চালের মিশ্রণটিকে গোল হাতায় ভর্তি করে প্যানের দিন। তারপর হাতা করেই বা তালপাতা দিয়ে রুটির আকারে ছড়িয়ে দিন।

রুটির আকারে

উপর থেকে অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দিন। তার পর উল্টে আরও ভেজে নিন।

ঘি ছড়িয়ে দিন

সরু চাকলি বেশি ভাজার দরকার নেই। রং সাদা থাকতে থাকতেই নামিয়ে নিন। এবার গুড় বা বাঁধাকপির তরকারির সঙ্গে পরিবেশন করুন।

নামিয়ে নিন