2 JUly, 2023
BY- Aajtak Bangla
ডিপ্রেশন কাটায়-রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে চিনি, রয়েছে আরও অনেক গুণ
সুস্বাস্থ্যের ক্ষেত্রে চিনি ভিলেনের ভূমিকা পালন করে বলেই মনে করেন অনেকে। কিন্তু সবসময় কিন্তু তেমনটা হয় না।
কখনও কখনও চিনি উপকারীও হয়। যদিও এটা একেবারেই সত্য যে চিনি খেলে ওজন বাড়ে, কিন্তু সুস্থ থাকার জন্যও চিনি প্রয়োজন।
যদি তাৎক্ষনিকভাবে শক্তির প্রয়োজন হয় তবে চিনির চেয়ে ভাল আর কিছুই নেই। রক্তে পৌঁছলে, চিনি গ্লুকোজে রূপান্তরিত হয়, যা চিনির সহজতম রূপ।
যাঁদের নিম্ন রক্তচাপ রয়েছে, তাঁদেরও সঙ্গে চিনির কিউব রাখার পরামর্শ দেওয়া হয়।
এটি খেলে রক্তচাপ বেড়ে যায়। ব্ল্যাক আউটের সমস্যা থাকলেও চিনি সঙ্গে রাখা সুবিধাজনক।
চিনি ছাড়া আমাদের মস্তিষ্ক কাজ করতে পারে না। যখন মস্তিষ্কে চিনির সরবরাহ বন্ধ হয়ে যায়, তখন ব্ল্যাক আউটের অবস্থা তৈরি হয়।
এহেন পরিস্থিতিতে মস্তিষ্ক সচল রাখতে চিনি খুব জরুরি বলে মনে করা হয়।
ডিপ্রেশান দূর করতেও চিনি খুব সহায়ক। যাঁরা ডিপ্রেশানে ভুগছেন তাঁদের সঙ্গে চকোলেট রাখা উচিত, তাতে মন-মেজাজ ভাল থাকে।
অনেকেই হয়তো জানেন না, ছোটখাটো চোট-আঘাতে চিনি লাগালে উপকার পাওয়া যায়। এছাড়াও চিনি ত্বকের জন্যও খুব ভাল স্ক্রাব।
Related Stories
কাঁচা আম দিয়ে অড়হর ডাল বানান এভাবে! সেরা রেসিপি
খেতে খেতে লঙ্কা কামড়ে ফেলেছেন? ঝাল কমান এই ট্রিকে
সুগার থাকলে কি কাঁঠাল খাওয়া যায়?
শক্তিগড়ের মতো ল্যাংচা বানান বাড়িতেই, দেখুন রেসিপি