BY- Aajtak Bangla
অনেকেই পরোটা খেতে ভালোবাসেন। তবে রোজ একই ধরনের পরোটা খেতে ভালোলাগে না নিশ্চয়ই।
এমন পরিস্থিতিতে বাড়িতেই বানিয়ে নিন সুজির পরোটা। তাতেই মন ভাল থাকবে।
সুজি ২ কাপ, গমের আটা আধ কাপ, আধখানা পেঁয়াজের কুচি, আদা-রসুন বাটা ১/২ চা চামচ, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি, জিরে ও জোয়ান ১/২ চা চামচ, স্বাদ অনুযায়ী কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও সামান্য তেল।
এবার ডো তৈরি করতে হবে। প্রথমে একটি পাত্রে জল, অল্প নুন ও ১ চামচ তেল গরম করুন।
এটি সামান্য ফুটে উঠলে তাতে সুজি দিয়ে নাড়তে থাকুন। যতক্ষণ না এটি ঘন হয়ে মণ্ডের আকার নেয়, ততক্ষণ নাড়ুন।
এবার সুজি কিছুটা ঠান্ডা হলে তাতে গমের আটা, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, লঙ্কা, ধনেপাতা ও মশলা দিন। এবার ভালো করে মেখে একটি নরম ডো তৈরি করুন।
ডো থেকে লেচি কেটে সামান্য আটা দিয়ে বেলুন। এছাড়া চাইলে হাতে চেপে পরোটার আকার দিন।
গরম তাওয়ায় সামান্য তেল সোনালী বাদামি ও মচমচে হওয়া পর্যন্ত দু’পাশ করে ভাজুন।