14 APRIL 2026

BY- Aajtak Bangla

ছাতুর শরবতে অবশ্যই দিন এই উপকরণগুলি, গরমে শরীর থাকবে কুল

গরমে শরীর ঠান্ডা রাখতে ছাতুর বিকল্প নেই। সকাল সকাল খেলে শরীর একদম ঠান্ডা থাকে।

গরমকালে সকালে এক গ্লাস ছাতুর শরবত খেলে শরীর ও পেট ঠান্ডা থাকে।

খাবার ছাতুর শরবত গরমকালের জন্য আদর্শ এই খাবার। ছাতুতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফাইবার, ক্যালশিয়াম।

ত্বক এবং স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ছাতু।

ছাতুর শরবত তৈরির উপকরণ: ছোলার ছাতু ২ চামচ, চিনি এক চামচ, লেবুর রস অর্ধেক চামচ, জল দেড় কাপ, বরফের কুঁচি আন্দাজ মতো, নুন এক চিমটে, বিটনুন এক চিমটে, ধনেপাতা আন্দাজমতো, কাঁচালঙ্কা কুঁচি, পেঁয়াজ কুঁচি, ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো।

মিষ্টি দেওয়া ছাতুর শরবত বা মিষ্টি ছাড়া ছাতুর শরবত তৈরি করতে পারেন। সমস্ত উপকরণ একটি গ্লাসের মধ্যে নিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে।

এক গ্লাস জলে ২ চা চামচ ছাতু, অর্ধেক লেবু, স্বাদমতো নুন, চিনি, কাঁচালঙ্কা কুঁচি, পেঁয়াজ কুঁচি, এক চিমটে ভাজা জিরে গুঁড়ো, এক চিমটে গোলমরিচের গুঁড়ো এবং সামান্য বিটনুন ভাল করে মিশিয়ে নিন। আপনার ছাতুর শরবত তৈরি।

আপনি এই শরবতে পুদিনা পাতাও যোগ করতে পারেন। তাতে স্বাদ আরও বাড়বে।