20 DECEMBER 2025

BY- Aajtak Bangla

শীতে মিষ্টি আলুর চোখা বানাবেন? এই উপকরণ দিলে আঙুল চাটবেন

মিষ্টি আলু শরীরের জন্য খুবই উপকারী। ডায়াবেটিসে যারা আলু খেতে পারেন না, তারা মিষ্টি আলু খেতে পারেন। 

সুগার রোগীদের জন্য সাদা আলু বিষ হলেও রাঙা আলু উপকারী। বিশেষজ্ঞদের মতে, রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে রোজ পাতে রাঙা আলু বা মিষ্টি আলুর তরকারি বা সেদ্ধ খাওয়া যেতে পারে। 

চোখের স্বাস্থ্য, হজমশক্তি উন্নত করতে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ, দীর্ঘায়ু ও ওজন নিয়ন্ত্রণ করতে রাঙা আলু উপকারী।

প্রথমে রাঙা আলু ভালো করে ধুইয়ে সেদ্ধ করে নিন। 

রাঙা আলু সেদ্ধ করে নিন। এতে কাঁচা সর্ষের তেল, শুকনো লঙ্কা ভাজা, কাঁচালঙ্কা ও নুন দিয়ে মেখে নিন।

তারপর তাতে আলু চটকে দিয়ে ভালো করে মেখে নিলে মিষ্টি আলু মাখা সুস্বাদু হবে। 

 আলু এভাবে মেখে খান। আলু সেদ্ধ মাখা যত ভালো তবেই এর স্বাদ তত ভালো হবে। চরম সুস্বাদু লাগবে।