8 FEBRUARY, 2026
BY- Aajtak Bangla
তাওয়া রুটির পরিবর্তে তন্দুরি রুটি খেতে, হলে আপনি কী করবেন?
নিশ্চয়ই কোনও হোটেল বা রেস্তরাঁ থেকে আনবেন।
কিন্তু আপনি চাইলেই বাড়িতেই তন্দুরি রুটি বানাতে পারবেন। তাও আবার তন্দুর ছাড়াই।
একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা বাড়িতেই তন্দুরি রুটি বানাচ্ছেন। তাও আবার প্রেসার কুকারে।
এর জন্য আটার মধ্যে এক চামচ লবণ মেশান। এবার একটি পাত্রে এক চামচ দই নিন, তাতে জল মিশিয়ে পাতলা করুন।
সেই মিশ্রণের মধ্যে ময়দা মেখে নিন। এমনটা করলে আপনি আপনার তন্দুরি রুটিকে ধাবার মতো নরম এবং সুস্বাদু করতে পারবেন। তারপরে তা মেখে আধা ঘণ্টা রেখে দিন। গ্যাসে কুকার বসিয়ে আঁচ কম রাখুন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা প্রথমে রুটি বেলে নিচ্ছেন।
রুটির একপাশে জল লাগিয়ে ছড়িয়ে দিন। এবার প্রেসার কুকারের দেয়ালে একটা একটা করে রুটিগুলো সাবধানে আটকে দিন। মাঝারি আঁচে সেঁকে নিন।
ঢাকনার বাঁশি (সিটি) সরাতে ভুলবেন না। এভাবে ৩ থেকে ৪ মিনিটের মধ্যে রুটি সিদ্ধ হয়ে ফুলে উঠবে। একটু কালো হয়ে উঠলেই বুঝবেন আপনার তন্দুরি রুটি তৈরি।
এভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তন্দুরি রুটি। একটু মাখন মাখিয়ে গরম গরম যে কোন তরকারির সাথে পরিবেশন করুন এই তন্দুরি রুটি।