29 MARCH 2026

BY- Aajtak Bangla

ফেলে না দিয়ে তরমুজের খোসার পায়েস বানান, আঙুল চাটবে সকলে

গ্রীষ্মের রসালো, মিষ্টি এই তরমুজ যে কারও প্রিয়। গরমে ফলের বাজার ছেয়েছে তরমুজে। এই মরসুমে তরমুজই সবচেয়ে জনপ্রিয় ফল।

তরমুজের খোসা

কারণ এটি খেতে যেমন মিষ্টি, তেমনই উপকারী। তরমুজে জলের পরিমাণ থাকে প্রায় ৯২ শতাংশ। এতে থাকে প্রয়োজনীয় ভিটামিন এ এবং ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি।

উপকারী

তবে শুধু তরমুজ নয়, এর খোসাও কয়েকগুণ উপকারী। তরমুজের খোসায় আছে সিট্রুলাইন। যা এনার্জির ঘাটতি মেটাতে কাজ করে।

তরমুজের খোসা

তরমুজের খোসা উচ্চ রক্তচাপ কমায়, মেদ কমায়, কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা কমাতেও কাজ করে। ফাইবারের ঘাটতি মেটাতে তরমুজের খোসা খান।

উচ্চ রক্তচাপ

তবে তরমুজের খোসা এমনি তো খাবেন না। বরং এর পায়েস বানিয়ে খান। দারুণ সুস্বাদু। এমন অভিনব রেসিপি খেলে যে কারও মুখে লেগে থাকবে।

পায়েস বানিয়ে খান

১ প‍্যাকেট দুধ মিল্কমেইড তরমুজের খোসা সামান্য চাল ড্রাইফ্রুটস চিনি

উপকরণ

প্রথমে তরমুজের খোসা গুলো সবুজ অংশ গুলো ছুলে ছোটো ছোটো করে কেটে নিয়ে গ্ৰেটারের সাহায্যে গ্ৰেট করে নিন।

গ্ৰেট করে নিন

এরপর কড়াইতে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ওর মধ্যে মিল্কমেইড দিয়ে হাতা দিয়ে নাড়াচাড়া করবেন। এরপর চিনি দিবেন। দুধটা যখন ঘন হয়ে আসবে তারপর তরমুজের খোসা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন।

ফুটিয়ে নিন

এরপর এটি বাটিতে তরমুজের খোসার পায়েসটি তার উপরে ড্রাইফ্রুটস ও আম দিয়ে সাজিয়ে নিন। আর পাশে চাল ও মিল্কমেইড ও ফুল দিয়ে সাজিয়ে নিন।

সাজিয়ে নিন