22 August, 2026

BY- Aajtak Bangla

টেস্টি বিটরুট পরোটা বানান বাড়িতে, জেনে নিন পদ্ধতি  

পরোটা যাঁরা খেতে ভালোবাসেন, তাঁদের আজ একটা সেরা পদের সন্ধান দেব। এর নাম বিটরুট পরোটা। এটি কীভাবে বানাবেন, জেনে নিন। 

বিটরুট পরোটার জন্য কী কী লাগবে? একটি মাঝারি সাইজের বিটরুট নিন। সেই সঙ্গে আটা লাগবে ২ কাপ। এছাড়া জিরে গুঁড়ো লাগবে আধ চামচ। 

সেই সঙ্গে গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, আমচুর পাউডার আধ চা চামচ, জোয়ান আধ চা চামচ,  ধনেপাতা কুচি ২ চামচ, নুন স্বাদমতো ও তেল নিন।

এবার সবার প্রথমে বিটরুট ভাল করে ধুয়ে নিন। তারপর টুকরো করে পেস্ট করে নিতে হবে। 

এরপর একটি বড় পাত্রে আটা, নুন, জিরে, গরম মশলা, আমচুর, জোয়ান ও ধনেপাতা ভালো করে মিশিয়ে নিতে হবে।

এবার এর মধ্যে বিটরুটের পেস্ট ও সামান্য তেল দিয়ে ভাল মিশিয়ে নিন। তৈরি করুন নরম ডো। তারপর ১৫ মিনিট ঢেকে রাখুন।

এরপর ডো থেকে ছোট লেচি কেটে নিন। তারপর গোল করে পরোটার মতো বেলে নিতে হবে। 

এবার চাটু গরম করে পরোটা দিয়ে এপিঠ-ওপিঠ হালকা সেঁকে নিন। ওপরে সামান্য তেল বা ঘি ছড়িয়ে লালচে ও মচমচে করে ভেজে নিন। তৈরি হয়ে গেল বিটরুট পরোটা।