24 JULY 2026

BY- Aajtak Bangla

টেস্টি বিউলি ডালের কচুরি বানান বাড়িতে, সহজ রেসিপি জানুন

টেস্টি বিউলি ডালের কচুরি বানান বাড়িতে, সহজ রেসিপি জানুন

কচুরি খেতে অনেকেই ভালোবাসেন। আর আজ একটা সেরা কচুরির রেসিপি জানাব। এটির নাম বিউলির ডালের কচুরি। এটা কীভাবে বানাবেন জানুন। 

কী কী লাগবে? সারারাত ভিজিয়ে রাখা আধ কাপ বিউলির ডাল নিন। সেই সঙ্গে ২ কপ ময়দা লাগবে। এছাড়া এক চিমটে হিং , মৌরি গুঁড়ো, আদা ও কাঁচা লঙ্কা বাটা ও গোটা জিরে নিন।

এছাড়া কচুরি ভাজার জন্য তেল নিন। সেই সঙ্গে নুন ও সামান্য চিনি লাগবে। 

প্রথমে ভিজিয়ে রাখা বিউলির ডাল মিহি করে বেটে নিতে হবে। কড়াইতে তেল গরম করে হিং, জিরে, আদা ও লঙ্কা বাটা ফোড়ন দিন। 

তারপর বাটা ডাল, নুন ও মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিন। ঝরঝরে করে তুলে রাখুন।

ওদিকে ময়দায় নুন, ঘি ও সামান্য তেল দিয়ে ভাল করে ময়ান দিন। এরপর অল্প অল্প জল দিয়ে নরম করে ময়দা মেখে ঢেকে রাখুন।

ময়দার লেচি কেটে গোল করে নিন। তাতে ডালের পুর ভরে মুখটা বন্ধ করুন। তারপর তেল বা সামান্য গুঁড়ো ময়দা দিয়ে লুচির আকারে বেলে নিন।

সবশেষে কড়াইতে ডুবো তেল গরম করুন। তাতে কচুরির লেচিগুলি ছেড়ে দিন। হাতা দিয়ে হালকা চেপে তেলের ওপর ঘোরালে কচুরি ফুলকো হয়ে উঠবে।