BY- Aajtak Bangla

টেস্টি চিকেন স্টুয়ের রেসিপি, খেলে সুগার, প্রেশারে নো টেনশন

14 FEBRUARY 2026

চিকেন স্টু অত্যন্ত উপকারী একটি খাবার। এতে রয়েছেে প্রোটিনের খনি চিকেন। সেই সঙ্গে সবজিও উপস্থিত রয়েছে এতে। তাই এটি খেলে সুগার, প্রেশার থাকবে কন্ট্রোলে।

তবে অনেকেই স্টুয়ের স্বাদ ভাল নয় বলে খেতে চান না। যদিও এই সমস্যার সহজ সমাধান রয়েছে আমাদের কাছেই। 

এই নিবন্ধে আমরা এমন একটা সেরা রেসিপি আপনাকে দেব, যাতে চিকেন স্টুয়ের স্বাদ বাড়বে। একবার মুখে দিলেই আরও খাওয়ার ইচ্ছে তৈরি হবে। 

এক্ষেত্রে পরিমাণ মতো চিকেন নিন। সেই সঙ্গে পেঁপে, গাজর নিতে হবে। 

এরপর প্রেশার কুকার বা হাঁড়িতে সামান্য সাদা তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিন। 

তারপর পেঁয়াজ কুচি, আদা, রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। 

এরপর পরিমাণমতো গরম জল ও কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এতে। 

তারপর প্রেশারকুকার বন্ধ করুন। দিয়ে নিন ২ থেকে ৩টে সিটি। 

শেষে নামানোর আগে এতে মিশিয়ে নিন গোলমরিচের গুঁড়ো। ব্যস, তৈরি হয়ে গেল সেরার সেরা চিকেন স্টু।