BY- Aajtak Bangla
অনেকেই চিলি চিকেন খেতে ভালোবাসেন। কিন্তু শরীর খারাপ হবে বলে খেতে চান না।
যদিও মাথায় রাখতে হবে যে চিলি চিকেন বাড়িতে বানালে শরীরের খুব একটা খারাপ হবে না। বরং স্বাস্থ্য মোটের উপর ঠিকই থাকবে। তাই ঝটপট জেনে নিন এর রেসিপি।
এক্ষেত্রে চিকেন ব্রেস্ট নিন ২৫০ গ্রাম, ডিমের সাদা অংশ ১টি, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ এবং ক্যাপসিকাম।
এছাড়া কাঁচা লঙ্কা ২ থেকে ৩টি ফালি করে কাটা, ডার্ক সয় সস, ভিনিগার ১ চা চামচ, অলিভ তেল ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো এবং নুন প্রয়োজন মতো।
প্রথমে চিকেনের টুকরো এবং আদা-রসুন বাটা, সয় সস, ডিমের সাদা অংশ, কর্নফ্লাওয়ার, নুন ও গোলমরিচ ৩০ মিনিট বা তারও বেশি সময় ভাল করে মাখিয়ে রাখুন।
এরপর একটি নন স্টিক প্যানে ১ চামচ অলিভ অয়েল গরম করুন। তারপর ম্যারিনেট চিকেন কম আঁচে উল্টেপাল্টে ভেজে নিতে হবে। এক্ষেত্রে হালকা ভাজতে হবে।
এবার অন্য একটি প্যানে সামান্য তেলে আদা এবং রসুন কুচি দিন। সঙ্গে দিন লঙ্কা। এরপর পেঁয়াজ এবং ক্যাপসিকাম হাই হিটে ১ থেকে ২ মিনিট সঁতে করতে থাকুন।
এতে প্রয়োজন মতো সয় সস, ভিনিগার এবং জল দিন। তাহলেই মোটামুটি কাজ হবে।
তারপর ভেজে রাখা মাংস এতে দিয়ে দিন। স্প্রিং করে রাখা পেঁয়াজ গরম করে নিন। এখানে আপনি যদি আরও বেশি হেলদি খাবার খেতে চান, সেক্ষেত্রে তেলে ভাজার বদলে এয়ার ফ্রায়ারে চিকেন ভাজুন। তাতে আরও ক্যালোরি পাবেন কম।