12 FEBRUARY 2026

BY- Aajtak Bangla

টেস্টি ডালিয়ার খিচুড়ির রেসিপি, সুগার-প্রেশার থাকবে কন্ট্রোলে 

ডালিয়া অত্যন্ত উপকারী একটি খাবার। এটি খেলে শরীরের হাল থাকে ভাল। সুগার, প্রেশার, কোলেস্টেরল কমে।

তবে ডালিয়ার খিচুড়ি অনেকেরই না পসন্দ। এটির স্বাদ তাঁরা পছন্দ করেন না। 

যদিও আপনি চাইলে খুব টেস্টি করে এই খিচুড়ি বানিয়ে নিতে পারেন। সেই রেসিপি রইল নিবন্ধটিতে।

এক্ষেত্রে আধ কাপ ডালিয়া, মুগ ডাল আধ কাপ, কয়েক টুকরো সবজি, সামান্য ঘি বা তেল, জিরে, হিং এবং তেজপাতা নিন।

এছাড়া আদা বাটা, টম্যাটো, হলুদ ও লঙ্কা গুঁড়ো নিন। জল এবং নুন দিতে হবে স্বাদ মতো।

প্রথমে ডালিয়া ও মুগডাল ভিডিয়ে রাখুন ২০ মিনিট। তারপর জল ঝরিয়ে নিতে হবে। 

তারপর কুকারে সামান্য তেল বা ঘি দিয়ে জিরে এবং হিং ফোড়ন দিন। 

এরপর ডালিয়া এবং ডাল মিশিয়ে নিন। সেই সঙ্গে এতে জল এবং নুন দিতে হবে।

এরপর কুকারের ঢাকনা বন্ধ করে দিন। ৩ থেকে ৪টি সিটি দিয়ে দিন। তৈরি হয়ে গেল সেরার সেরা ডালিয়ার খিচুড়ি।