BY- Aajtak Bangla
19 February, 2026
বাড়ছে গরম। এই সময় অনেকেই আইসক্রিম খেতে চাইছেন। যদিও বাইরের আইসক্রিম খেলে শরীরের হাল বিগড়ে যাবে বলে খান না।
তবে চিন্তা নেই, বাড়িতে তাজা ফল দিয়ে বানিয়ে নিতে পারেন আইসক্রিম। তাতে খুব একটা ক্ষতি হবে না।
সুতরাং দ্রুত ফ্রুট আইসক্রিম তৈরির রেসিপি জেনে নিন। তারপর ঘরেই বানান আইসক্রিম।
এক্ষেত্রে ২ কাপ নিজের পছন্দের একাধিক ফল কুচিয়ে নিন, ১ কাপ হেভি ক্রিম, স্বাদমতো চিনি নিন।
ব্লেন্ডারে ফলগুলি একবারে মিহি করে নিন। অথবা পেস্ট করে নিতে পারেন।
এরপর হেভি ক্রিম, চিনি এবং ফলের মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নিন। চিনিও দিয়ে নিতে হবে।
তারপর মিশ্রণটি একটি এয়ারটাইট বক্স বা আইসক্রিম কন্টেনারে ভাল করে ঢেলে রাখুন।
এবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিন এই মিশ্রণ। ১০ থেকে ১২ ঘণ্টার জন্য জমতে দিন।
জমে গেলে বাইরে বের করে পরিবেশন করুন। এই আইসক্রিম খেলে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।