BY- Aajtak Bangla
পনির খেতে অনেকেই ভালোবাসেন। তবে সেই পুরনো পনিরের পদ খেতে খেতে মুখে বিস্বাদ এসেছে নিশ্চয়ই। তাই এবার নতুন কিছু ট্রাই করা যাক।
যদিও ভাল খবর হল, সাধারণ পদের বদলে বানিয়ে নিতে পারেন পনির পোস্ত। গরম ভাতের সঙ্গে এই পদ খেলে স্বাদের তুলনা থাকবে না।
এটি বানানোর জন্য ২০০ গ্রাম পনির নিন। সঙ্গে নিতে হবে ৩ টেবিল চামচ পোস্ত, ৬ থেকে ৭টি কাজুবাদাম, ১টি তেজপাতা ও কালোজিরে।
এছাড়া গোটা গরম মশলা, চিনি-নুন ও সরষের তেল নিন প্রয়োজন মতো।
এবার পোস্ত, কাজুবাদাম এবং কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন। পনিরের টুকরোগুলি হালকা নুন এবং হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর সরষের তেলে হালকা নিন ভেজে।
এবার কড়াইতে গরম তেল দিন। সেখানে তেজপাতা, শুকনো লঙ্কা ও কালোজিরে ফোড়ন দিয়ে দিন।
তারপর বেটে রাখা পোস্ত ও কাজু বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছডালে পরিমাণ মতো জল দিন। সঙ্গে মিশিয়ে নিন নুন-চিনি।
এবার ঝোল ফুটলে ভাজা পনির দিয়ে দিন। তারপর ঢাকা দিন। এমন অবস্থায় ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিতে হবে।
সবশেষে উপর থেকে কাঁচা সরষের তেল ও চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল আপনার পোস্ত পনির।