19 June 2026

BY- Aajtak Bangla

টেস্টি মাটন কিমা ঘুগনি বানান চটজলদি, রইল সেরা সহজ রেসিপি

ঘুগনি খেতে ভালোবাসেন? তাহলে আপনাদের আজ সেরা পদ জানাব। এটির নাম মাটন কিমা ঘুগনি। জেনে নিন এর রেসিপি। 

সবার প্রথমে কাজ মটর সারারাত ভিজিয়ে রাখা। 

এছাড়া কী লাগবে? মাটন কিমা নিন ২৫০ গ্রাম, আলু লাগবে ১টি ছোট আকারের, পেঁয়াজ দু'টি, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, ১টা টমেটোর কুচি।

হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি নিন। সঙ্গে ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা ও সামান্য গোটা জিরে লাগবে।

এবার প্রেসার কুকারে সামান্য নুন ও হলুদ দিয়ে ভেজানো মটর ও আলুর টুকরোগুলো দিয়ে দিন। তারপর ৩-৪টি সিটি দিন। তাতে সব সিদ্ধ হয়ে যাবে।

এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিতে হবে। পেঁয়াজ কুচি সোনালী করে ভেজে আদা-রসুন বাটা ও টমেটো দিয়ে দিন।

মশলা থেকে তেল ছাড়লে মাটন কিমাগুলো দিয়ে দিতে হবে। এবার ৫-৭ মিনিট মাঝারি আঁচে ভাল করে কষাতে হবে। 

কিমা কষা হয়ে গেলে সেদ্ধ করা মটর ও আলু এর মধ্যে ঢেলে দিন। পরিমাণমতো জল ও সামান্য চিনি দিয়ে ঢাকা দিয়ে ৫-১০ মিনিট মাঝারি আঁচে ফুটতে দিন।

এরপর গ্রেভি ঘন হয়ে এলে ভাজা মশলা ছড়িয়ে দিন। শেষে কাঁচালঙ্কা কুচি ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল মাটন কিমা ঘুগনি।