13 JULY 2026

BY- Aajtak Bangla

সহজে বানান নিরামিষ সয়াবিন, সহজ রেসিপি জানুন 

সহজে বানান নিরামিষ সয়াবিন, সহজ রেসিপি জানুন 

অনেকেই সয়াবিন খেতে ভালোবাসেন। এর পুষ্টিগুণ সেরার সেরা। এতে রয়েছে প্রোটিন সহ একাধিক জরুরি উপাদান।

তাই এবার বানিয়ে নিন নিরামিষ সয়াবিন। এটি বানান খুবই সহজ। রেসিপি জানুন। 

কী কী লাগবে? সয়াবিন নিন ১০০ গ্রাম। সেই সঙ্গে ১টি আলু, ১টা টমেটোর কুচি, আদা বাটা আধ টেবিল চামচ, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো ১ চামচ করে নিন। 

এছাড়া হলুদ গুঁড়ো ১ চামচ, আধ চা চামচ করে গোটা জিরে, তেজপাতা, গরম মশলা গুঁড়ো নিন। এছাড়া নুন ও সর্ষের তেল লাগবে প্রয়োজন মতো। 

এবার সয়াবিনগুলো গরম জলে ৫-৭ মিনিট ফুটিয়ে নিন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর জল চিপে বের করুন।

কড়াইতে ২ চামচ তেল গরম করে সয়াবিনগুলো হালকা  ভেজে নিতে হবে। এরপর আলুর টুকরোগুলোও সামান্য নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে নিন।

কড়াইতে বাকি তেল গরম করে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিন। এবার আদা বাটা, টমেটো কুচি এবং গুঁড়ো মশলাগুলো কড়াইতে দিয়ে দিন। মশলা থেকে তেল আলাদা না হওয়া পর্যন্ত কষাতে থাকুন।

কষানো মশলায় ভাজা আলু এবং সয়াবিন দিয়ে দিন। মশলার সঙ্গে ভাল করে মিশিয়ে ২ মিনিট নাড়াচাড়া করতে থাকুন।

এবার দেড় কাপ জল ও স্বাদমতো নুন দিন। ঢাকা দিয়ে মাঝারি আঁচে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। শেষে ওপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।