BY- Aajtak Bangla
রুই মাছ তো নিয়মিত খান। তবে এর একঘেয়ে পদ এবার বাদ দিন। বানান রুই পোস্ত।
আসুন এটা বানানোর রাস্তা জেনে নিন। তারপর দ্রুত বাড়িতেই তৈরি করুন রুই পোস্ত।
কী কী লাগবে? সবার প্রথমে রুই মাছ নিন ৪ থেকে ৫ টুকরো। পাশাপাশি পোস্ত দানা ৩-৪ টেবিল চামচ, কালো জিরে আধ চা চামচ, কাঁচা লঙ্কা ৪ থেকে ৫টি নিন।
সেই সঙ্গে হলুদ ও লঙ্কা গুঁড়ো আধ চা চামচ, সর্ষের তেল পরিমাণ মতো এবং নুন স্বাদমতো নিয়ে নিন। এবার শুরু করুন রান্না।
সবার প্রথমে মাছের টুকরোগুলোয় নুন ও হলুদ মাখিয়ে নিন। তারপর গরম সর্ষের তেলে হালকা সোনালী করে ভেজে তুলে নিতে হবে।
তারপর তেলে কালো জিরে এবং চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। এবার পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে মশলাটি হালকা কষিয়ে নিতে হবে।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতো জল দিয়ে দিন। তাতে ঝোল বাড়বে।
ঝোল ফুটলে ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিন। তারপর মাঝারি আঁচে ৫-৬ মিনিট রান্না করুন।
সবশেষে কাঁচা সর্ষের তেল ও কয়েকটি কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। তাতেই কাজ হবে।