4 July 2026

BY- Aajtak Bangla

টেস্টি সর্ষের চিংড়ি খান, রইল সহজ রেসিপি

চিংড়ি খেতে অনেকেই ভালোবাসেন। তবে এর সাধারণ পদ খেতে খেতে বোর হয়ে যান। যদিও আপনি চাইলে অনায়াসে চিংড়ির সেরা পদ বানাতে পারেন।

আজ এমনই একটা পদ সম্পর্কে জানান হল। এর নাম সর্ষে চিংড়ি। এর রেসিপি জানুন। 

কী লাগবে? ২০০ থেকে ৩০০ গ্রাম চিংড়ি লাগবে। পাশাপাশি সর্ষে নিন ২ টেবিল চামচ। এছাড়া কাঁচা লঙ্কা লাগবে ৪ থেকে ৫টি। 

এছাড়া হলুদ গুঁড়ো ১ চা চামচ। পাশাপাশি কালো জিরে আধ চা চামচ, সর্ষের তেল ৪ টেবিল চামচ, পরিমাণ মতো নুন ও চিনি নিন।

প্রথমে চিংড়ি মাছগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর সামান্য নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুটা সময় রেখে দিন। 

তারপর সর্ষের পেস্ট তৈরি করতে হবে। এক্ষেত্রে  মিক্সার জারে সর্ষে, কয়েকটি কাঁচা লঙ্কা এবং সামান্য নুন দিন। তৈরি করে ফেলুন পেস্ট।

এবার সর্ষের তেল গরম করুন। তাতে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। 

সেই তেলেই কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। এবার সর্ষের পেস্ট, হলুদ গুঁড়ো এবং জল দিয়ে গ্রেভি তৈরি করে নিন। 

গ্রেভি ফুটলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিতে হবে। স্বাদমতো নুন ও সামান্য চিনি দিন। তারপর মাঝারি আঁচে ৫-৭ মিনিট ঢেকে রান্না করুন। তারপর গ্যাস বন্ধ করে দিন।