BY- Aajtak Bangla

নিরামিষ দিনে রাঁধুন তেল পটল, আঙুল চেটে খাবেন সকলে 

10 APRIL, 2026

রোজ তো আর মাছ-মাংস খাওয়া যায় না। তবে সবজি দিয়েই যদি এমন রান্না করা হয়, যা মাছ-মাংসের থেকেও টেস্টি হবে। তাহলে তো দারুণ।

মাছ-মাংস

তেমনই একটি পদ হল তেল পটল। গরম ভাতের সঙ্গে এই পদ জাস্ট জমে যাবে। তেল পটল দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে।

তেল পটল

ঘরে কীভাবে বানাবেন তেল পটল? সহজ রেসিপি রইল...

রেসিপি

পটল, আদা-রসুন বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, ঘি, কালোজিরে... .

উপকরণ

আর লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঘি, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ বাটা।

আর লাগবে

প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে নুন-হলুদ গুঁড়ো দিয়ে পটল ভেজে তুলে রাখুন।

পটল ভাজা

এরপরে ওই তেলে কালোজিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, টমেটো বাটা দিন।  

টমেটো বাটা

এতে নুন-হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প জল দিয়ে কষাতে হবে।

এবার এতে ভেজে রাখা পটল দিয়ে কম আঁচে রান্না করুন। তারপরে গ্যাস বন্ধ করে তাতে গরম মশলার গুঁড়ো এূবং ঘি দিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে তেল পটল। 

তেল পটল