1 JUNE, 2026

BY- Aajtak Bangla

ইলিশ রান্নার দুর্দান্ত ৬ টিপস, খেলেই আঙুল চাটবেন 

স্বাদে ও গন্ধে অতুলনীয় ইলিশ মাছ।

ইলিশ মাছ

তবে রান্নার ভুলে এর  স্বাদ নষ্ট হয়ে যেতে পারে।

স্বাদ নষ্ট

কিছু কৌশল মনে রেখে রান্না করুন ইলিশ মাছ। দুর্দান্ত হবে খেতে।

রান্না করুন

 ইলিশ মাছ অতিরিক্ত ধোবেন না বা জলে  ভিজিয়ে রাখবেন না।

অতিরিক্ত ধোবেন না

মশলা নিয়ে বেশি পরীক্ষানিরীক্ষার প্রয়োজন নেই। কড়া উপাদানে ইলিশের সুবাস চলে যায় ৷

ইলিশের সুবাস

তবে সর্ষে ব্যতিক্রমী ৷ ইলিশ ও সর্ষের মিশেল স্বাদ আরও বাড়ায়৷

স্বাদ আরও বাড়ায়

ইলিশ মাছ বেশি ভাজবেন না ৷ যদি শুধু ভাজাই খেতে চান তবে ভেজে নিন কড়া করে ৷

বেশি ভাজবেন না

ঝোল, ভাপা বা অন্য কোনও পদ করলে ইলিশ ভাজুন সামান্য ৷ না ভেজে রান্না করলেও চমৎকার লাগবে খেতে।

চমৎকার লাগবে

 খুব বেশিক্ষণ আগুনের আঁচে রাখবেন না  ইলিশ৷ অর্থাৎ খুব বেশি সময় ধরে রান্না করবেন না ৷ এতে মাছের স্বাদ ও গন্ধ কমে  যায় ৷

স্বাদ ও গন্ধ

আসল স্বাদ পেতে চাইলে টাটকা ইলিশ রান্না করুন। বেশিদিন ফ্রিজে রেখে দিলে স্বাদ ও গন্ধে প্রভাব পড়ে।

টাটকা ইলিশ

 না ভেজে  ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করতে পারেন। পদটি খেতে খুবই সুস্বাদু।  

পাতলা ঝোল